1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শ্রমিক অসন্তোষ ও মূলধনের ঘাটতিতে বন্ধ জেনারেশন নেক্সটের কার্যক্রম - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

শ্রমিক অসন্তোষ ও মূলধনের ঘাটতিতে বন্ধ জেনারেশন নেক্সটের কার্যক্রম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতির অবনতি এবং কার্যকরী মূলধনের ঘাটতির কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের (জিএনএফএল) কার্যক্রম বন্ধ করা হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির একজন পরিচালক শাহীন আক্তার চৌধুরী আজ (০৩ নভেম্বর) ডিএসইকে অবহিত করেছেন যে তারা শ্রম অসন্তোষ এবং কার্যকরী মূলধনের ঘাটতির কারণে কাজ বন্ধ করার বিষয়ে ২০ অক্টোবর, ২০২৪ তারিখে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) একটি চিঠি জমা দিয়েছেন ।

পরিচালক আরও জানান, কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যোগাযোগের বাইরে রয়েছেন এবং দেশের বাইরেও থাকতে পারেন। কোম্পানিটি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালকদের অনুপস্থিতিতে অসম্পূর্ণ কোরামের কারণে পর্ষদ সভায় সিদ্ধান্ত নিতে অক্ষম। এছাড়াও স্বাক্ষরকারী কর্তৃপক্ষের অনুপস্থিতির কারণে ব্যাংকিং লেনদেন পরিচালনা করতে অক্ষম।

এসব বিষয় উল্লেখ করে সংকট পরিস্থিতি উত্তরণে কোম্পানিটির এই পরিচালক বিএসইসির কাছে পরামর্শ চেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com