1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নগদে ফরেনসিক অডিট করবে কেন্দ্রীয় ব্যাংক - Business Protidin
শিরোনাম :
“জীবন বিমা: আস্থার সংকট থেকে টেকসই সংস্কারের সন্ধানে” দুর্বল শেয়ারে লাগাম টানতে ডিএসইর ব্যবস্থা, স্থগিত দুই কোম্পানির লেনদেন বীমা খাতে অনিয়মে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর আইপিও ও মিউচুয়াল ফান্ড বিধিমালায় বড় সংস্কার আসছে: বিএসইসি চেয়ারম্যান সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী “বাংলাদেশের জীবন বিমা শিল্প: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ‘তিন স্তম্ভ’ উদ্যোগের নতুন দিগন্ত” শীর্ষ ১০ শিল্প গ্রুপের বিরুদ্ধে মামলা করবে সরকার ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের কার্যক্রম স্থগিত আড়াই বছর বন্ধ পর উৎপাদন ফিরছে এমারেল্ড অয়েল

নগদে ফরেনসিক অডিট করবে কেন্দ্রীয় ব্যাংক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে ফরেনসিক অডিট করবে বাংলাদেশ ব্যাংক। রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব‌্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ‌্যমে এ তথ্য জানিয়েছেন।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক রেকর্ডের নিরীক্ষা বা যাচাইকে ফরেনসিক অডিট বলা হয়।

ফরেনসিক অডিটের সময়, একজন অডিটর এমন প্রমাণ খোঁজেন যা আদালতে ব্যবহার করা যেতে পারে। জালিয়াতি বা অর্থ আত্মসাতের মতো অপরাধমূলক কর্মকাণ্ড উন্মোচন করতে ফরেনসিক অডিট ব্যবহার করা হয়।

ফরেনসিক অডিটে কোম্পানির আইটি সিস্টেম, সফটওয়্যার ইত্যাদি থেকে মুছে ফেলা তথ্যও উদ্ধার করা হয়ে থাকে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডাকবিভাগের নাম ভাঙিয়ে মোবাইল আর্থিক সেবা চালু করে নগদ। বিদ্যমান আইন অনুসারে, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সহযোগী কোম্পানি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের মোবাইল আর্থিক সেবা দেওয়ার সুযোগ নেই। এই আইন লঙ্ঘন করেই মোবাইল আর্থিক সেবা শুরু করে নগদ।

আইন লঙ্ঘন করা সত্ত্বেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক বা সরকার কোনো ব্যবস্থা নেয়নি। বরং পরবর্তীতে প্রতিষ্ঠানটিকে একটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়। নানা কারণে প্রতিষ্ঠানটি ওই লাইসেন্স সমর্পণ করলে পরবর্তীতে তাদেরকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সও দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com