1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিএসইর পরিচালক হচ্ছেন মিনহাজ মান্নান ইমন - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

ডিএসইর পরিচালক হচ্ছেন মিনহাজ মান্নান ইমন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।

তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ডিএসইর একটি শেয়ারহোল্ডার পরিচালক পদের শূন্য আসনে তিনি ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।

আগামী ১০ ডিসেম্বর ডিএসই’র পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য ডিএসই’র পরিচালনা পর্ষদ ১৬ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে।

নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং দেওয়ান আজিজুর রহমান।

নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ২৮ অক্টোবর ২০২৪ তারিখেনির্বাচনী তফসীল ঘোষণা করেন। নির্বাচনী তফসীল অনুসারে ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৪তারিখ পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ। ওই সময়ের মধ্যে শুধুমাত্র বিএলআই সিকিউরিটিজ লিমিটেড-এর শেয়ারহোল্ডার প্রতিনিধি মিনহাজ মান্নান ইমন মনোনয়ন পত্র দাখিল করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com