1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বে-লিজিংয়ের শেয়ার কারসাজি: চার ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২০ কোটি টাকা জরিমানা - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

বে-লিজিংয়ের শেয়ার কারসাজি: চার ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২০ কোটি টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বর্হিভুত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় কোম্পানিটির বর্তমান চেয়ারম্যানসহ ৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে প্রায় ২০ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জরিমানা হওয়া প্রতিষ্ঠানটি হলো, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড। আর ব্যক্তিরা হলেন- বে লিজিংয়ের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক সুরাইয়া বেগম, সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির এবং তুষার এলকে মিয়া।

মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৩২তম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে বে-লিজিংয়ের কোম্পানি সচিব, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং পরিচালনা পর্ষদকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুসারে, বে-লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে আইন ভঙ্গ করে শেয়ার বিক্রি করায় সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা, বে-লিজিংয়ের তৎতকালীন পরিচালক অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা এবং তুষার এলকে মিয়াকে ২ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। এদের মধ্যে তুষার এলকে মিয়ার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে কমিশনের সভায় সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার পাওয়ায় পুজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস মডার্ণ সিকিউরিটিজ এবং আনোয়ার সিকিউরিটিজকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মডার্ণ সিকিউরিটিজকে ১ লাখ টাকা এবং আনোয়ার সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com