1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পরিশোধিত মূলধনের কয়েকগুণ বেশি লোকসানে প্রিমিয়ার লিজিং - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

পরিশোধিত মূলধনের কয়েকগুণ বেশি লোকসানে প্রিমিয়ার লিজিং

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স গত ৪ বছর বা ২০২০-২৩ সাল পর্যন্ত লোকসানে রয়েছে। বর্তমানে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকে কয়েকগুণ বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২৮.৫৫) টাকা। এ হিসাবে ১৩২ কোটি ৯৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির ১ বছরেই নিট লোকসান হয়েছে ৩৭৯ কোটি ৬৩ লাখ টাকা।

এর আগে ২০২২ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ১৫.৯৭ টাকা করে মোট ২১২ কোটি ৩০ লাখ টাকার লোকসান হয়েছিল।

প্রিমিয়ার লিজিং ২০২০ সাল থেকে লোকসানে রয়েছে। ওই বছর থেকে ২০২৩ সাল বা গত ৪ বছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৮৭২ কোটি ৫৩ লাখ টাকা।

এমন লোকসানে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ঋণাত্মক হয়ে গেছে (৪৬.৭৯) টাকা। অর্থাৎ কোম্পানিটি অবসায়নে শেয়ারহোল্ডাররা কোন কিছুই পাবেন না।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com