1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজারে আসতে দেড় বছর সময় পেল সীমান্ত ব্যাংক - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

শেয়ারবাজারে আসতে দেড় বছর সময় পেল সীমান্ত ব্যাংক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সীমান্ত ব্যাংক পিএলসির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য দেড় বছরের সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) নিয়ন্ত্রণাধীন এই ব্যাংকটিকে উল্লেখিত সময়ের মধ্যে নির্ধারিত শেয়ার ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে।

রোববার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৮তম আলোচনা সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সীমান্ত ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আইপিওতে আসার জন্য সময় বাড়ানোর একটা আবেদন করেছিল। সেই আবেদনের প্রেক্ষিতে ব্যাংকটিকে আইপিওতে আসতে ২০২৬ সালের জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com