1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিএসইর পরিচালক পদ থেকে নাহিদ হোসেনের পদত্যাগ - Business Protidin
শিরোনাম :
“জীবন বিমা: আস্থার সংকট থেকে টেকসই সংস্কারের সন্ধানে” দুর্বল শেয়ারে লাগাম টানতে ডিএসইর ব্যবস্থা, স্থগিত দুই কোম্পানির লেনদেন বীমা খাতে অনিয়মে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর আইপিও ও মিউচুয়াল ফান্ড বিধিমালায় বড় সংস্কার আসছে: বিএসইসি চেয়ারম্যান সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী “বাংলাদেশের জীবন বিমা শিল্প: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ‘তিন স্তম্ভ’ উদ্যোগের নতুন দিগন্ত” শীর্ষ ১০ শিল্প গ্রুপের বিরুদ্ধে মামলা করবে সরকার ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের কার্যক্রম স্থগিত আড়াই বছর বন্ধ পর উৎপাদন ফিরছে এমারেল্ড অয়েল

ডিএসইর পরিচালক পদ থেকে নাহিদ হোসেনের পদত্যাগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেনকে বিতর্কিতভাবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে ডিএসইর পর্ষদ থেকে নাহিদ হোসেন পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

ডিএসইর এক পরিচালক বলেন, নাহিদ হোসেন ডিএসইর পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। যা শেয়ারবাজারের জন্য ইতিবাচক দিক। এছাড়া ডিএসইর ট্রেকহোল্ডারদের মধ্যেও একটা স্বস্তিদায়ক খবর। কারন তার নিয়োগ নিয়েই ডিএসইর ট্রেকহোল্ডারদের আপত্তি ছিল। তারপরেও বিএসইসি তাদের সিদ্ধান্ত ডিএসইর উপর চাপিয়ে দিয়েছিল।

বিএসইসির বর্তমান কমিশন নাহিদের মধ্যে ভালো কিছু দেখতে পেলেও অন্তর্বর্তীকালীন সরকার তাকে শাস্তির আওতায় এনেছে। প্রাথমিক ধাপে তাকে ওএসডি করা হয়েছে।

গত ২০ নভেম্বর ডক্টর নাহিদ হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা থেকে বুধবার (২০ নভেম্বর) ওএসডি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com