1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রত্যাহার হয়নি ক্যাপিটাল গেইন ট্যাক্স: শেয়ারবাজারে পতন - Business Protidin
শিরোনাম :
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

প্রত্যাহার হয়নি ক্যাপিটাল গেইন ট্যাক্স: শেয়ারবাজারে পতন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স বাতিল বা প্রত্যাহার করা হবে বলে গুঞ্জন উঠেছিল। তবে বাস্তবায়ন হয়নি এমন সিদ্ধান্ত বা গুঞ্জন হয়নি। যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজার। ফলে আজ রোববার (২৭ জুন) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। তবে কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ।

রোববার (৩০ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩২৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৫৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৭১২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭০৫ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬ কোটি ৮৬ লাখ টাকার বা ০.৯৭ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯২ টি বা ২৩.১২ শতাংশের। আর দর কমেছে ২৬৮ টি বা ৬৭.৩৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৮ টি বা ৯.৫৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৬২৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫ টির, কমেছে ১৩৬ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৬৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ১৫০৮৮ পয়েন্টে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com