1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মুলধন থেকে বেশি লোকসানে ইউনিয়ন ক্যাপিটাল - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে লাইফ ফান্ড ঋণাত্মক সাত কোম্পানির, শীর্ষে ফারইস্ট ব্যাংকিং খাতের কিছু আইন ব্যবসা-বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: বিএবি চেয়ারম্যান ধারে ইসলামী ব্যাংকে সাড়ে ৭ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক লাইসেন্স পাওয়ার শর্তে অনিয়মের অভিযোগ শান্তা লাইফের বিরুদ্ধে ৫৪ বছরে দেশে কোটি টাকার হিসাব বেড়েছে এক লাখ ৩৬ হাজার ৪৮০ ন্যাশনাল লাইফে গ্রামীণফোন কর্মকর্তার ১০ লাখ টাকার বীমা পলিসি গ্রহণ আইডিআরএ নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন অবৈধ কমিশনের সন্ধানে ৯ বিমা প্রতিষ্ঠান পরিদর্শনে আইডিআরএ  ইসলামী ব্যাংক রক্ষায় সাত দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি

মুলধন থেকে বেশি লোকসানে ইউনিয়ন ক্যাপিটাল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটালের ২০২৩ সালের ব্যবসায় বড় লোকসান হয়েছে। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ থেকেও বেশি লেকসান হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিয়ন ক্যাপিটালের ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩৫.১৭) টাকা। এ হিসাবে ১৭২ কোটি ৫৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৬০৬ কোটি ৯৪ লাখ টাকা।

এর আগে ২০২২ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ১১.৯৫ টাকা করে মোট ২০৬ কোটি ২৪ লাখ টাকার লোকসান হয়েছিল।

২০১৯ সাল থেকে লোকসানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। যে লোকসানে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ঋণাত্মক হয়ে গেছে (৫১.০৩) টাকা। অর্থাৎ কোম্পানিটি অবসায়নে শেয়ারহোল্ডাররা কোন কিছুই পাবেন না।

এই দুরাবস্থার কারন হিসেবে ঋণ খেলাপি হওয়ায় অতিরিক্ত সঞ্চিতি গঠন, নন-পারফর্মিং লোন খারাপ অবস্থার কারনে সঞ্চিতি বৃদ্ধি, সুদজনিত আয় কমে আসা ও শেয়ারবাজারের মন্দায় ব্রোকারেজ কমিশন আয় হ্রাসকে উল্লেখ করেছে ইউনিয়ন ক্যাপিটাল কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com