1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিএসই'র মোবাইল অ্যাপে লেনদেন বেড়েছে ২৬.৪২ শতাংশ - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে লাইফ ফান্ড ঋণাত্মক সাত কোম্পানির, শীর্ষে ফারইস্ট ব্যাংকিং খাতের কিছু আইন ব্যবসা-বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: বিএবি চেয়ারম্যান ধারে ইসলামী ব্যাংকে সাড়ে ৭ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক লাইসেন্স পাওয়ার শর্তে অনিয়মের অভিযোগ শান্তা লাইফের বিরুদ্ধে ৫৪ বছরে দেশে কোটি টাকার হিসাব বেড়েছে এক লাখ ৩৬ হাজার ৪৮০ ন্যাশনাল লাইফে গ্রামীণফোন কর্মকর্তার ১০ লাখ টাকার বীমা পলিসি গ্রহণ আইডিআরএ নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন অবৈধ কমিশনের সন্ধানে ৯ বিমা প্রতিষ্ঠান পরিদর্শনে আইডিআরএ  ইসলামী ব্যাংক রক্ষায় সাত দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি

ডিএসই’র মোবাইল অ্যাপে লেনদেন বেড়েছে ২৬.৪২ শতাংশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বছরের তুলনায় চলতি বছরে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়েছে। এ বছরে মোবাইল ফোনের মাধ‌্যমে লেনদেন বেড়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা বা ২৬.৪২ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএসইর বার্ষিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৪ সালে ডিএসইতে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন হয়েছে ২১ হাজার ২৯৯ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট, যা মোট লেনদেনের ১৪.৩৩ শতাংশ। আগের বছর অর্থাৎ ২০২৩ সালে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন হয়েছিল ১৬ হাজার ৮৪৮ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট, যা মোট লেনদেনের ১১.৯৪ শতাংশ। এ হিসেবে বছরের ব্যবধানে ডিএসইতে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়েছে ৪ হাজার ৪৫১ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা বা ২৬.৪২ শতাংশ।

২০২৪ সাল শেষে মোবাইল ফোনে লেনদেনকারীর সংখ্যা দাঁড়ায় ৩০ হাজার ৪৩৩ জনে। ২০২৩ সালে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনকারীর সংখ্যা ছিল ৩২ হাজার ৬৮৮ জন। সে হিসেবে বছরের ব্যবধানে ডিএসইতে মোবাইল ফোনে লেনদেনকারীর সংখ্যা কমেছে ২ হাজার ২৫৫ জন বা ৬.৯০ শতাংশ।

২০২৪ সালে মোবাইল ফোনের মাধ্যমে শেয়ার কেনাবেচার জন‌্য মোট ১ কোটি ৬ লাখ আদেশ পাঠানো হয়৷ এর মধ্যে ১ কোটি ৪ হাজার আদেশ কার্যকর হয়েছে৷

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com