1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সার্ভার জটিলতায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ডিএসই'র লেনদেন - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

সার্ভার জটিলতায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ডিএসই’র লেনদেন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন দেড় ঘণ্টা বন্ধ ছিল। সার্ভার জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনে এই জটিলতা তৈরি হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিএসই।

তবে পরবর্তীতে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয় বেলা ১১.৩০ মিনিটে লেনদেন শুরু হবে। সকাল থেকে ডিএসইর আইটি টিম সমস্যার সমাধানের কাজ করে ১১.৩০ মিনিটে লেনদেন শুরু করেছে।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুর রহমান বলেন, “সকাল থেকেই ডিএসএতে সার্ভার জটিলতা দেখা দিয়েছে। ডিএসইর আইটি টিম কাজ করছে। সমস্যার সমাধান হওয়া মাত্রই লেনদেন শুরু করা হবে।”

এদিকে, ডিএসই কর্তৃপক্ষ মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় জানিয়েছে, সার্ভার জটিলতার কারণে আমরা সকাল ১০টা থেকে লেনদেন শুরু করতে পারছি না। ট্রেড শুরুর সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে এদিন স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com