1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পুনর্মূল্যায়নে ২শ কোটি টাকা সম্পদ মূল্য বেড়েছে এনভয় টেক্সটাইলের - Business Protidin
শিরোনাম :
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

পুনর্মূল্যায়নে ২শ কোটি টাকা সম্পদ মূল্য বেড়েছে এনভয় টেক্সটাইলের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। পুনর্মূল্যায়নে জমি ব্যতিত কোম্পানিটির অন্যান্য সম্পদের মূল্য বেড়েছে প্রায় ২শ কোটি টাকা।

বুধবার (২৬ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৪তম বৈঠকে পুনর্মূল্যায়ন প্রতিবেদন গ্রহণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানিটি প্রফেশনাল ভ্যালুয়ার কোম্পানির মাধ্যমে সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। পুনর্মূল্যায়নকৃত সম্পদের মধ্যে আছে-প্রোপার্টি এবং প্ল্যান্ট ও ইকুইপমেন্ট। পুনর্মূল্যায়নের আগে এসব সম্পদের মূল্য ছিল ১ হাজার ৫৭ কোট ৫২ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ কোটি ৩ লাখ টাকা। পুনর্মূল্যায়নে সম্পদ মূল্য বেড়েছে ১৮৯ কোটি ৫১ লাখ টাকা।

সম্পদ মূল্য বৃদ্ধির বিষয়টি আগামী ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদনে প্রতিফলিত হবে।

এর আগে গত ২৮ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৩তম বৈঠকে কোম্পানির বৈঠকে সম্পদ পুনর্মুল্যায়ন করার জন্য একটি ভ্যালুয়ার কোম্পানিকে নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com