1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৩ দিন বন্ধ সঞ্চয়পত্রের সেবা, ভোগান্তিতে গ্রাহক - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

৩ দিন বন্ধ সঞ্চয়পত্রের সেবা, ভোগান্তিতে গ্রাহক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বছর শেষে সফটওয়্যার আপগ্রেডেশনের জন‌্য গত তিন দিন ধরে সঞ্চয়পত্রের সেবা কার্যক্রম বন্ধ র‌য়ে‌ছে। ফলে কোনো ধরনের সঞ্চয়পত্র বিক্রিসহ বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তোলা যাচ্ছে না। এতে ক‌রে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

সঞ্চয় অধিদপ্তর জানায়, সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চল‌ছে। যার কারণে সেবা সাময়িক বন্ধ রয়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার পর সেবা চালু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সার্ভার সচল করা সম্ভব হয়নি।

সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে। তারা জানিয়েছে খুব শিগগিরই সার্ভার চালু হবে।

সকালে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে খোঁজ নিয়ে জানা যায়, বুধবার‌ বিকেল থে‌কে সমস‌্যা শুরু হয়। বৃহস্পতিবার থেকে সঞ্চয়পত্রের সব ধরনের বিক্রি বন্ধ রয়েছে। অনেক গ্রাহক সঞ্চয়পত্র কেনার জন্য এসে ঘুরে যাচ্ছেন।

তবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম ব‌লেন, সার্ভার ডাউন কথাটা ঠিক না, গত বৃহস্পতিবার থে‌কে সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রমের কাজ চল‌ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com