1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দুয়ার সার্ভিসের কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

দুয়ার সার্ভিসের কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশে শেয়ারবাজারের এসএমই খাতে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গত ৯ জুন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়। এরপর গত ৫ ডিসেম্বর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন লিখিতভাবে সম্মতিপত্র (কনসেন্ট লেটার) দেয়।

কিউআইও প্রদানের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) দেখানো হয়েছে ৪.৮৬ টাকা। আর নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৮৫ টাকায়।

তবে সম্প্রতি কোম্পানিটির সেবা প্রদান সংক্রান্ত চুক্তি, মুনাফা ও আয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এর আলোকে বিষয়গুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। যা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com