1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জব্দ সালমান এফ রহমানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার - Business Protidin
শিরোনাম :
পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক মুনাফা কমেছে গ্রামীণফোনের, বেড়েছে রবির! টাকা উত্তোলনের চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে পাবে ১০ লাখ টাকার ঋণ সুবিধা সাত দিনে চার হাজার কোটি টাকার আমানত হারালো ইসলামী ব্যাংক যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ, শিগগির দেশে আনা হবে: গভর্নর ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার, মঙ্গলবার কার্যকর সচেতনতা বৃদ্ধি ও বীমা শিল্প বিকাশে আমাদের করণীয় সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ আমানত হারানো আতঙ্কে ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার হিড়িক

জব্দ সালমান এফ রহমানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন সালমান এফ রহমান। রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন তিনি কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতির মধ্য সালমান এফ রহমানের বিভিন্ন প্রতিষ্ঠানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইউ) অনুরোধে এসব শেয়ার জব্দ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এছাড়া আরও অন্যান্য কোম্পানির ৭০০ কোটি টাকা মূল্যের শেয়ার জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক হিসাব ও পুঁজিবাজারের ২২ হাজার কোটি টাকা জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এর মধ্যে ব্যাংক খাত থেকে সাড়ে ১৪ হাজার কোটি টাকার বেশি। আর পুঁজিবাজার থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে।

আরও জানা যায়, আলোচ্য সময়ে ১১২ টি মামলায় ৩৬৬ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। যেসব হিসাবে অনিয়ম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ও চলছে বলে জানা গেছে গোয়েন্দা সংস্থাটি থেকে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com