1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৬ মাসের ৯৬ শতাংশ মুনাফা বেড়েছে রহিম টেক্সটাইলের - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে লাইফ ফান্ড ঋণাত্মক সাত কোম্পানির, শীর্ষে ফারইস্ট ব্যাংকিং খাতের কিছু আইন ব্যবসা-বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: বিএবি চেয়ারম্যান ধারে ইসলামী ব্যাংকে সাড়ে ৭ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক লাইসেন্স পাওয়ার শর্তে অনিয়মের অভিযোগ শান্তা লাইফের বিরুদ্ধে ৫৪ বছরে দেশে কোটি টাকার হিসাব বেড়েছে এক লাখ ৩৬ হাজার ৪৮০ ন্যাশনাল লাইফে গ্রামীণফোন কর্মকর্তার ১০ লাখ টাকার বীমা পলিসি গ্রহণ আইডিআরএ নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন অবৈধ কমিশনের সন্ধানে ৯ বিমা প্রতিষ্ঠান পরিদর্শনে আইডিআরএ  ইসলামী ব্যাংক রক্ষায় সাত দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি

৬ মাসের ৯৬ শতাংশ মুনাফা বেড়েছে রহিম টেক্সটাইলের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি রহিম টেক্সটাইলের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ৯৬ শতাংশ মুনাফা বেড়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রহিম টেক্সটাইলের চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.২৫ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.২৪ টাকা বা ৯৬ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৩ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.১৫ টাকা বা ১১৫ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৩২ টাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com