1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডাচ-বাংলা ব্যাংকের বন্ড অনুমোদন - Business Protidin
শিরোনাম :
আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী

ডাচ-বাংলা ব্যাংকের বন্ড অনুমোদন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি খাতের ব্যাংক ডাচ-বাংলা পিএলসিকে বাজারে ১ হাজার ২০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেট বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আন্তর্জাতিক নীতিমালা ব্যাসেল-৩ অনুসারে, মূলধন বৃদ্ধিতে ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে বাজারে বন্ড ছাড়ার অনুমতি চায় ডাচ-বাংলা ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতেই ডাচ বাংলাকে বাজারে বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুযায়ী, আন সিকিউরড, নন-কনভার্টেবল ও রিডিমেবল ক্যাটাগরির মোট ১ হাজার ২০০ বন্ড বাজারে ছাড়বে ব্যাংকটি। প্রতিটি বন্ডের দাম নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা।

২০২৪ তৃতীয় প্রান্তিকে (জুলাই২৪-সেপ্টেম্বর২৪) ডাচ্‌–বাংলা ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৯৭ পয়সা। বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ৭১ পয়সা আয় হয়েছিল।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক ২০২৩ সালের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ও সাড়ে ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ব্যাংকটির পুনর্মূল্যায়নকৃত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৪১ পয়সা, ২০২২ সালে যা ছিল ৫৫ টাকা ৬৭ পয়সা।

এ ছাড়া সেই বছর ডাচ্-বাংলা ব্যাংকের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ১৩ টাকা ২ পয়সা, যা আগের বছর ছিল ২৮ টাকা ৩৭ পয়সা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com