1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তৃতীয় দফায় আয়কর রিটার্ন জমার সময় বাড়লো - Business Protidin
শিরোনাম :
বন্দুক ঠেকিয়ে যাদের শেয়ার কেড়ে নিয়েছে তাদের মালিকানা ফেরত দিতে হবে ইসলামী ব্যাংকে পাঁচ সদস্যের নিরপেক্ষ বোর্ড গঠনে যাচাই চলছে রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিদিন ১২০০ কোটি টাকার নেট তারল্য ঘাটতি হচ্ছে ইসলামী ব্যাংকে প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন উদযাপন আলফা ইসলামী লাইফের ফরিদপুর সেলস অফিসের শুভ উদ্বোধন বাড়তি ফি নিয়ে টানাপোড়েন: ঝুলে আছে ৬০ বীমা কোম্পানির লাইসেন্স নবায়ন সংকট কাটাতে ২ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক ৩ বছ‌র পর সরকারের ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায়

তৃতীয় দফায় আয়কর রিটার্ন জমার সময় বাড়লো

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর রিটার্ন জমার সময়সীমা চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত করে সরকার। এছাড়া গত বছরের ১৭ নভেম্বর এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

দুই দফা সময় বাড়ানোর পর আগামীকাল ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা। এর আগে গত ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক দুটি আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বর্তমানে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন।

জানা গেছে, জুলাই-আগস্টের ছাত্র–জনতার আন্দোলন, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ বিভিন্ন কারণে সময় বাড়ানো হয়েছে। প্রতিবছরই নির্দিষ্ট সময়ের পর রিটার্ন জমার সময় বাড়ানোর অভ্যাস থেকে বের হতে পারছে না এনবিআর। এবারও ব্যতিক্রম নয়।

এবার কিছু ক্ষেত্রে রিটার্ন জমার ধরন পাল্টে অনলাইনে জমা বাধ্যতামূলক করা হয়েছে। যেমন গত ২২ অক্টোবর এনবিআরের আদেশে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি করপোরেশন এলাকার সরকারি কর্মকর্তা, তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর কোম্পানির কর্মকর্তাসহ বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বহুজাতিক কোম্পানিগুলো হলো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও নেসলে বাংলাদেশ পিএলসি। নতুন এই আদেশে অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক হওয়ায় অনেক ব্যাংকার বিপাকে পড়েছেন।

এনবিআর সূত্রে জানা গেছে, ১২ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। অনলাইন ও অফলাইন—এ পর্যন্ত সব মিলিয়ে কত রিটার্ন জমা পড়েছে, সেই হিসাব এখনো চূড়ান্ত করেনি এনবিআর।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com