1. baiozidkhan@gmail.com : admin_bizp :
হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হচ্ছে জিপিএইচ ইস্পাত  - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হচ্ছে জিপিএইচ ইস্পাত 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিশ্বমানের স্টিল রিবার উৎপাদনকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্প্রতি এক সভাতে কোম্পানিটিকে হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) কোম্পানি সুত্রে এ তথ্য জানা গেছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটি প্রাইস-ওয়াটারহাউজ-কুপারস লিমিটেড, হংকং এবং প্রাইস ওয়াটারহাউজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এলএলপি, ইন্ডিয়াকে অ্যাডভাইজরি সার্ভিস প্রদানের জন্য নিযুক্ত করেছে।

জিপিএইচ ইস্পাত লিমিটেডের উচ্চ-পদস্থ প্রতিনিধি দল আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হংকংয়ে সফর করবে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উক্ত দলে থাকবেন; স্ট্র্যাটেজি ও ট্রান্সফর্মেশন বিভাগের ডিরেক্টর সালেহীন মুসফিক সাদাফ; জিপিএইচের গ্রুপ সিএফও এইচ এম আশরাফ-উজ-জামান এবং ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর কামরুল ইসলাম।

সফরকালে তারা স্টক এক্সচেঞ্জ অব হংকং লিমিটেড, আল্টাস ক্যাপিটাল লিমিটেড (মার্চেন্ট ব্যাংক/ইস্যু ম্যানেজার ফর ক্যাপিটাল রাইজিং) এবং লেগো কর্পোরেট ফাইন্যান্স লিমিটেড (আন্ডাররাইটার) সহ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এই পদক্ষেপটি বিশ্বব্যাপি জিপিএইচ ইস্পাতের ব্যবসা সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি আন্তর্জাতিক আর্থিক বাজারে তাদের অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি প্রবৃদ্ধি ও বিনিয়োগের নতুন পথ উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com