1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের জালিয়াতির মামলা - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের জালিয়াতির মামলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের এমএফএস প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ নগদের বিরুদ্ধে এ মামলা করেছে।

২৪ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে, যাঁদের মধ্যে ৯ জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালক।

রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেছেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। অভিযোগ, নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়ম আছে। নিরীক্ষায় নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে, যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না দিয়ে ৬০০ কোটি টাকার ই-মানি তৈরি করা।

এ ছাড়া ৪১টি পরিবেশক হিসাব থেকে অননুমোদিতভাবে সরকারি ভাতার ১ হাজার ৭১১ কোটি টাকা তুলে নেওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে। এসব অনিয়মের ঘটনা উদ্‌ঘাটনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক আইনি ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com