1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আ.লীগের সিআরআই’র নামে ৩৫ কোটি টাকার সন্ধান - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

আ.লীগের সিআরআই’র নামে ৩৫ কোটি টাকার সন্ধান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিআরআইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে অভিযান চালায় দুদক। অভিযানে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ পাওয়া গেলেও ওই ফিক্সড ডিপোজিট রিসিপ্টটি (এফডিআর) পাওয়া যায়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক মহাপরিচালক আখতার হোসেন এসব কথা জানান। তিনি বলেছেন, সিআরআইয়ের পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে একটি অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে দুদক দল ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সিআরআইয়ের ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করে। দুদক এখন সংগৃহীত নথি ও আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করবে বলে জানান সংস্থাটির এ মহাপরিচালক।

উল্লেখ্য, সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, ভাইস-চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল। ট্রাস্টিদের মধ্যে আছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com