1. baiozidkhan@gmail.com : admin_bizp :
একীভূত হওয়ার পর পরিশোধিত মুলধন বেড়েছে পেপার প্রসেসিংয়ের - Business Protidin
শিরোনাম :
“জীবন বিমা: আস্থার সংকট থেকে টেকসই সংস্কারের সন্ধানে” দুর্বল শেয়ারে লাগাম টানতে ডিএসইর ব্যবস্থা, স্থগিত দুই কোম্পানির লেনদেন বীমা খাতে অনিয়মে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর আইপিও ও মিউচুয়াল ফান্ড বিধিমালায় বড় সংস্কার আসছে: বিএসইসি চেয়ারম্যান সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী “বাংলাদেশের জীবন বিমা শিল্প: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ‘তিন স্তম্ভ’ উদ্যোগের নতুন দিগন্ত” শীর্ষ ১০ শিল্প গ্রুপের বিরুদ্ধে মামলা করবে সরকার ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের কার্যক্রম স্থগিত আড়াই বছর বন্ধ পর উৎপাদন ফিরছে এমারেল্ড অয়েল

একীভূত হওয়ার পর পরিশোধিত মুলধন বেড়েছে পেপার প্রসেসিংয়ের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড মার্জ হওয়ার পরে আর্থিক অবস্থা প্রকাশ করেছে। কোম্পানিটি মাগুরা পেপার মিলস্ লিমিটেডের একীভূত হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানিটি জানিয়েছে, একীভূত হওয়ার আগে অর্থাৎ ২০২৩ সাল শেষে কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ১০ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার টাকা। একীভূত হওয়ার পর মার্চ প্রান্তিক শেষে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংয়ের পরিশোধিত মূলধন হয়েছে ২৯ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৭৮০ টাকা।

এদিকে কোম্পানিটির ৯ মাসে (জুলাই’২০২৩-মার্চ’২০২৪) সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৬ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিলো ১ টাকা ০৭ পয়সা।

আলোচ্য এই ৯ মাসে কোম্পানিটির আয় হয়েছে ৬৭ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া নীট মুনাফা হয়েছে ৬ কোটি ৬৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ে আয় হয়েছিলো ৩৫ কোটি ৭৩ লাখ টাকা এবং নীট মুনাফা ছিলো ৩ কোটি ১৭ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com