1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নগদে প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বহাল - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

নগদে প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বহাল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ এ প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট।একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে নগদের পরিচালক শাফায়াত আলমের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত বলেছেন, রিট আবেদনটি গ্রহণযোগ্য নয়। এর আগে গত বছরের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক হিসেবে এক বছরের জন্য নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া প্রশাসককে সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের আরও ছয় কর্মকর্তাকে নগদে নিয়োগ দেওয়া হয়।

রিট আবেদনে নগদের নয় কোটি গ্রাহকের বিরুদ্ধে অপারেশনাল অনিয়মের অভিযোগ ওঠার পর বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের সাবেক পরিচালক দিদারকে প্রশাসক হিসেবে নিয়োগের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com