1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে ৫৩ কোটি টাকা জরিমানা - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে ৫৩ কোটি টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়রবাজারে কারসাজির মাধ্যমে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর বাড়ানোর ঘটনায় জড়িতদের ৫৩ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এতে জড়িত থাকার দায়ে বিনিয়োগকারী শাহাদাত হোসেন ও তার সহযোগীদের এ জরিমানা করেছে বিএসইসি। সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র আড়াই মাস সময়ের মধ্যে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার কারসাজির মাধ্যমে প্রায় ১২১.১০ টাকা বাড়ানো হয়।

বিএসইসির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৯ নভেম্বর ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল ২৯০ টাকা ৭০ পয়সা। ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি শেয়ারটির দর বেড়ে ৪১১ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়। কারসাজির মাধ্যমে ধারাবাহিক লেনদেন করে শেয়ারটির দাম বাড়ানো হয়।

শাহাদাত হোসেনকে ১০ কোটি ৫০ লাখ, মো. আবু ইউসুফকে ৭ কোটি ৪০ লাখ, মো. খোকন মিয়াকে ৬ কোটি ৭০ লাখ, মো. জসিম মিজিকে ৫ কোটি ৫০ লাখ, পারভেজ হোসেনকে ৫ কোটি, মো. রহিম বাদশাকে ৪ কোটি ৫০ লাখ, জামাল হোসেনকে ৪ কোটি ৫০ লাখ, আজাদ গাজীকে ৪ কোটি ৪০ লাখ, মো. মাহফুজুর রহমানকে ৩ কোটি ৫০ লাখ, মো. মোহর আলীকে ৬৩ লাখ, মো. সিরাজুল ইসলামকে ৪৩ লাখ, মো. ইমাম হোসেনকে ১ লাখ, মো. সেলিমকে ১ লাখ টাকা, শাখাওয়াত হোসেনকে ১ লাখ ও সাহাবুল আহমেদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ১৭(ই)(৫) ধারা অনুসারে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(১) ধারা অনুসারে, আজাদ গাজীকে ১ লাখ, জামাল হোসেনকে ১ লাখ, মো. আবু ইউসুফকে ১ লাখ, মো. ইমাম হোসেনকে ১ লাখ, মো. জসিম মিজিকে ১ লাখ, মো. খোকন মিয়াকে ১ লাখ, মো. মাহফুজুর রহমানকে ১ লাখ, মো. সেলিমকে ১ লাখ, মো. সিরাজুল ইসলামকে ১ লাখ, মো. মোহর আলীকে ১ লাখ, মো. রহিম বাদশাকে ১ লাখ, পারভেজ হোসেনকে ১ লাখ, শাখাওয়াত হোসেনকে ১ লাখ, সাহাবুল আহমেদকে ১ লাখ ও শাহাদাত হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com