1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জামিন নিয়ে পদত্যাগ করলেন বিএসইসি নির্বাহী পরিচালক মাহবুবুল আলম - Business Protidin
শিরোনাম :
ইতিহাসে সর্বনিম্ন লভ্যাংশ ঘোষণা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয়

জামিন নিয়ে পদত্যাগ করলেন বিএসইসি নির্বাহী পরিচালক মাহবুবুল আলম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম পদত্যাগ করেছে।

সোমবার ১০ মার্চ বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

জানা গেছে, মাহবুবুল আলম দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে বিএসইসির কর্মরত ছিলেন। তবে গত বুধবার (৫ মার্চ) বিএসইসি চেয়ারম্যান ও তিন কমিশনারকে অবরুদ্ধ করে রাখাসহ নানা অভিযোগ আনা হয় তিনিসহ একাধিক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তিনিসহ ১৬ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে মাহবুবুল আলম গত রবিবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এদিকে রবিবার ও সোমবার পর্যন্ত বিএসইসির ১৩ জন কর্মকর্তা ও কর্মচারী আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। তবে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা এবং উপ-পরিচালক তৌহিদুল ইসলাম এখনো জামিন নেননি বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছি। সোমবার অফিস করেছি। সার্বিক দিক বিবেচনা করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com