1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৯ ব্যাংককে ২৯ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
এমারেল্ড অয়েলের শেয়ার দর বাড়লেও কারন জানাচ্ছে না ডিএসইকে দেশের প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা আইন মানছে না রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান-কমিশনার নিয়োগ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের স্ত্রী ঋণখেলাপি: বাংলাদেশ ব্যাংক আজও আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ৮৫ হাজার কোটি টাকা প্রভিশন ঘাটতি ইসলামী ব্যাংকের ভঙ্গুর অর্থনীতিতে জনজীবনে সাময়িক স্বস্তি আমানতকারীদের আন্দোলন: নির্ধারিত পর্ষদ সভা করতে পারেনি ইসলামী ব্যাংক

৯ ব্যাংককে ২৯ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পট পতনের পর আমানতকারীরা কয়েকটি ব্যাংক থেকে আমানত তুলতে ভিড় করেন। এতে বাড়ে তারল্য সংকট। সংকটে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুরের আমলে ৯টি ব্যাংককে প্রায় সাড়ে ২৯ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে।

এরমধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংককে (এসআইবিএল) ৫ হাজার ৫০০ কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে সাড়ে ৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ৫ হাজার কোটি টাকা, ইউনিয়ন ব্যাংককে ২ হাজার কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংককে ২০০ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংককে ১০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংককে ২ হাজার কোটি টাকা, এক্সিম ব্যাংককে ৮ হাজার ৫০০ কোটি টাকা এবং এবি ব্যাংককে ২০০ কোটি টাকা ধার দেওয়া হয়েছে।

জানা যায়, ৯ ব্যাংককে টাকা ধার দেওয়া হয় জামানত ছাড়া। বিদায়ী বছরের শেষ দিকে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, বলেছিলাম আমরা আর টাকা ছাপাব না। আগের সে অবস্থান থেকে সাময়িকভাবে সরে এসেছি, পুরোপুরিভাবে নয়। সংকটে থাকা ব্যাংকগুলোকে যে পরিমাণ তারল্য সহায়তা দেওয়া হবে সমপরিমাণ টাকা বাজার থেকে বন্ড ছাড়ার মাধ্যমে তুলে ফেলবো। অর্থাৎ এক হাতে টাকা দেবো, অন্য হাতে বাজার থেকে তুলে নেবো।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com