1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শিবলী রুবাইয়াত ও তার স্ত্রীর লকার খোলার অনুমতি পেল দুদক - Business Protidin
শিরোনাম :
ইসলামী ব্যাংকসহ চাকরিচ্যুতদের মানববন্ধনে এস আলমের মালিকানা ফেরতের দাবি বেড়েছে জ্বালানি তেলের দাম, কার্যকর রোববার ডিজেল নিয়ে দেশে আসছে চার ট্যাংকার, সক্ষমতা ১ লাখ ৪১ হাজার টন চলমান সংকটে যুক্তরাষ্ট্র যত তেল আমদানি করছে, রপ্তানিও কাছাকাছি বাণিজ্যিক ব্যাংক থেকে ফের ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক আমানতে বড় প্রবৃদ্ধি, আস্থা বাড়ছে ব্যাংক খাতে ইপিজেডের প্রতি একর জমি থেকে অর্থনীতিতে যোগ হচ্ছে ১৩.৮২ কোটি টাকা দেশে মজুত জ্বালানি তেলে কতদিন চলবে, জানালেন জ্বালানি বিভাগ খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে: ডিসিসিআই সভাপতি ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর

শিবলী রুবাইয়াত ও তার স্ত্রীর লকার খোলার অনুমতি পেল দুদক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম ও তার স্ত্রী শেনিন রুবাইয়াতের লকার খোলার অনুমতি দিয়েছে আদালত।

সোমবার (১৭ মার্চ) এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের চলমান তদন্তের অংশ হিসেবে, নগরীর ধানমন্ডি এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে লকারটি খোলার অনুমতি পেয়েছে দুদক।

তদন্ত দলের নেতৃত্বদানকারী দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

দুর্নীতি দমন সংস্থার পক্ষে আবেদনটি উপস্থাপন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে দুদক কর্মকর্তা বলেন, ৬ ফেব্রুয়ারি শিবলীকে জিজ্ঞাসাবাদের সময় তারা জানতে পারেন যে, দম্পতি যে লকারে জালিয়াতি এবং অবৈধ উপায়ে অর্জিত মূল্যবান অলংকার রেখেছিলেন।

আবেদনকারী তার আবেদনে আরও বলেন, ওই লকারে অপরাধ সম্পর্কিত গোপন নথি থাকতে পারে। তাই, দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে লকারটি পরীক্ষা করার জন্য খোলা প্রয়োজন,।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি, একই আদালত শিবলী রুবাইয়াতসহ ১১ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। ৬ ফেব্রুয়ারি, একই আদালত দুর্নীতির মামলায় শিবলীর রিমান্ড এবং জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠায়।

তবে আদালত দুদককে সাত দিনের মধ্যে একদিন জেলগেটে আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। গত ৪ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি থেকে শিবলী রুবাইয়াতকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com