1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সোনালী পেপারের নতুন পেপার মিল কেনার ঘোষণা - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

সোনালী পেপারের নতুন পেপার মিল কেনার ঘোষণা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিল লিমিটেড নতুন একটি পেপার মিল কেনার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বাজারে কোম্পানির উৎপাদিত পণ্যের চাহিদা ও বিক্রি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে নতুন কারখানা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চালু আছে এমন উপযোগী কারখানা খুঁজে দেখার জন্য নির্দেশ দিয়েছে। নতুন কারখানার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান সহজে পাওয়া যায় এমন উৎস থেকে করা হবে।

এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য শেয়ারহোল্ডারদের মতামত নেবে কোম্পানি। এর জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হবে। ইজিএমের সময়সূচি ও স্থান এখনো নির্ধারণ করা হয়নি। এসব তথ্য পরবর্তীতে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com