1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাধ্যতামূলক ছুটিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

বাধ্যতামূলক ছুটিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ইসলামি ধারার ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আগামী তিন মাস তিনি ছুটিতে থাকবেন।

রোববার (১৩ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রামভিত্তিক বহুল আলোচিত এস আলম গ্রুপের দখলে থাকা আটটি ব্যাংকের মধ্যে আল–আরাফাহ ইসলামী ব্যাংক অন্যতম। এসব ব্যাংকে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ নিরীক্ষা চালাচ্ছে। নিরীক্ষায় যাতে অনৈতিক হস্তক্ষেপ না হয়, সে লক্ষ্যেই এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন পর্যন্ত পুনর্গঠিত পর্ষদ আগে নিয়োগ দেওয়া ৭ এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

একীভূত হচ্ছে দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক
ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি
বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার
এর আগে, দীর্ঘদিন আল–আরাফাহ ইসলামী ব‌্যাং‌কে চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে আল–আরাফাহ ব্যাংকের পুরোনো বোর্ড ভেঙে গত ৩ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়। নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান লংকা বাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ার। পাঁচ সদস্যের এই বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা অনিয়ম ও অসঙ্গতির খোঁজ মিলছে।

সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের বোর্ড ভেঙে নতুন করে গঠন করেছে। এসব ব্যাংকের অনিয়ম ও জালিয়াতি তদন্তে চলছে বিশেষ অডিট।

বিশেষ অডিট শুরুর আগেই ইউনিয়ন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল দেশত্যাগ করেন। এ ছাড়া, গত ৬ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকেও তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

এর আগে গত ৫ জানুয়ারি এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একইভাবে ছুটিতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com