1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অর্থনীতি পুনরুদ্ধার করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা - Business Protidin
শিরোনাম :
বন্দুক ঠেকিয়ে যাদের শেয়ার কেড়ে নিয়েছে তাদের মালিকানা ফেরত দিতে হবে ইসলামী ব্যাংকে পাঁচ সদস্যের নিরপেক্ষ বোর্ড গঠনে যাচাই চলছে রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিদিন ১২০০ কোটি টাকার নেট তারল্য ঘাটতি হচ্ছে ইসলামী ব্যাংকে প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন উদযাপন আলফা ইসলামী লাইফের ফরিদপুর সেলস অফিসের শুভ উদ্বোধন বাড়তি ফি নিয়ে টানাপোড়েন: ঝুলে আছে ৬০ বীমা কোম্পানির লাইসেন্স নবায়ন সংকট কাটাতে ২ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক ৩ বছ‌র পর সরকারের ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায়

অর্থনীতি পুনরুদ্ধার করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

বিজনেস প্রতিদিন ডেস্ক: শেখ হাসিনা সরকারের ধ্বংস করা অর্থনীতিকে পুনরুদ্ধার করে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি ভ্যাটিকান সিটিতে পোপের প্রতি শ্রদ্ধা জানানোর ফাঁকে ইতালির সংবাদমাধ্যম রাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান, আওয়ামী লীগের অপশাসন, সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, হাসিনা সরকার প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়। সেই সময় ছাত্রদের ডাকে দেশের দায়িত্ব নেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার। ভেঙে পড়েছিল সবকিছু। এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করে আবার বাংলাদেশকে ঠিক অবস্থানে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার।

সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, টানা ১৫ বছরের বেশি একনায়কতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করা চ্যালেঞ্জের। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরই হবে ভোট। প্রধান উপদেষ্টা আবারও জানান, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com