1. baiozidkhan@gmail.com : admin_bizp :
লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল গঠন করবে সরকার - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল গঠন করবে সরকার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: লু‌টকারীদের অর্থ ও ব্যাংকের জব্দ শেয়ার ব‌্যবহারে ‘লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল’ গঠন করবে সরকার। এসব টাকা গরিব জনগো‌ষ্ঠীর কল্যাণে ব্যবহার করা হবে।

সোমবার (১৯ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচার টাকা ফেরত আনার বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম।

গভর্নর জানান, ‘লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল’ খুব শিগগিরই গঠন করে সরকারের কাছে হস্তান্তর কর‌া হবে। কারণ এই জব্দ অর্থ সরকারের কাছে আছে। পরবর্তী সরকারও এটা ব্যবস্থাপনা করবে, সেভাবেই গঠন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com