1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের অনির্দিষ্টকালের জন্য সব দপ্তরে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল সোমবার থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতায় থাকবে না। এ ছাড়া ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম আমদানিও কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

রোববার (২৫ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নেতারা। এ সময় বক্তব্য দেন উপকমিশনার আবদুল কাইয়ুম, উপকর কমিশনার রইসুন নেসা।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে আজ সারা দিন আগারগাঁওয়ের এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি চলেছে। বেশির ভাগ শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা এনবিআরের নিচতলায় প্রধান ফটকের পাশেই সারা দিন অবস্থান নিয়েছেন। বন্ধ থাকে প্রবেশের প্রধান দুই ফটক। ফলে এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ আছে।আজ রোববার সকাল থেকে সরেজমিনে এই চিত্র পাওয়া গেছে।

চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ভোমরা স্থলবন্দরসহ দেশের অন্যান্য শুল্ক স্টেশনেও কর্মবিরতি চলেছে। কয়েক দিন ধরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এ আন্দোলন চলছে।এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে এর প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি মূলত চারটি। দাবিগুলো হলো- জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ করা; রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা; এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্বব্যবস্থার সংস্কার নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com