1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সিডিবিএলকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার দা‌বি ডিবিএ'র - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

সিডিবিএলকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার দা‌বি ডিবিএ’র

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে ইলেকট্রনিক সিকিউরিটিজ ট্রেডিং, বিতরণ, হস্তান্তর এবং সেটেলমেন্ট প্রক্রিয়ার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-কে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার দা‌বি জা‌নি‌য়ে‌ছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

তা‌লিকাভু‌ক্তির জন‌্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপ চেয়েছে সংগঠন‌টি।মঙ্গলবার (২৭ মে) সংঠ‌নের সাধারণ সম্পাদক দিদারুল গ‌নি স্বাক্ষ‌রিত প্রেস‌বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

‌ডি‌বিএ জা‌নি‌য়ে‌ছে, সোমবার (২৬ মে) ডিবিএর পক্ষ থেকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ড. আনিসুজ্জামান চৌধুরী বরাবর তার কার্যালয়ে দাখিল করা হয়। একই চিঠির কপি যথাক্রমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানকে প্রদান করা হয়।

চিঠিতে ডিবিএর পক্ষ থেকে বলা হয়ে‌ছে, সিডিবিএল ২০ আগষ্ট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) কারিগরি সহায়তায় এবং জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংকসমূহ (এনসিবি), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহ (পিসিবি) বিদেশী ব্যাংকসমূহ, মার্চেন্ট ব্যাংকসমূহ, পাবলিকলি লিস্টেড কোম্পানিসমূহ, বীমা কোম্পানিসমূহ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অর্থায়নে গঠিত হয়। তাই স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে এই প্রতিষ্ঠানগুলো সিডিবিএল’র মালিকানায় রয়েছে।

সিডিবিএল গঠনের প্রাথমিক উদ্দেশ্য ছিল, প্রথমত: পেপার সিস্টেম থেকে ইলেকট্রনিক সিস্টেমে রূপান্তরিত করে বাংলাদেশের সিকিউরিটিজ মার্কেটকে আধুনিকীকরণ এবং সুবিন্যস্ত করে এর দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাস এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা। দ্বিতীয়ত: কোনপ্রকার মুনাফালোভী উদ্দেশ্য ও মনোভাব ব্যতিরেকে স্টেকহোল্ডারদের সুবিধার জন্য কাজ করা, এবং তৃতীয়ত: সিডিবিএলকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করে বৃহত্তর জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করা।

তবে, প্রতিষ্ঠার ২৫ বছর পার হয়ে গেলেও সিডিবিএল এখন পর্যন্ত স্টক এক্সচেঞ্জের অতালিকাভুক্ত কোম্পানি হিসেবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি তার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ও প্রত্যাশা থেকে বিচ্যুৎ। যদিও সিডিবিএল-এর আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে ইস্যুয়ার কোম্পানি, স্টক ব্রোকার, স্টক ডিলার, কাস্টোডিয়ান, বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের কাছ থেকে।

এমতাবস্থায়, সিডিবিএল যাতে তার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বাস্তবায়ন করে পুঁজিবাজারের উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে পারে এবং পুঁজিবাজারের অংশীজনদের কাছ থেকে প্রাপ্ত মুনাফার অংশ ভাগ করে নিতে পারে, সে জন্যে অবিলম্বে স্টক এক্সচেঞ্জে এর তালিকাভুক্তি নিশ্চিত করতে ড. আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে গঠিত পুঁজিবাজার উন্নয়ন কমিটি, বিএসইসি ও ডিএসই’র হস্তক্ষেপ ও নির্দেশনা চেয়েছে ডিবিএ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com