1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বার্জার পেইন্টসের রাইট শেয়ারের আবেদনের সময় ঘোষণা - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

বার্জার পেইন্টসের রাইট শেয়ারের আবেদনের সময় ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ পিএলসি তাদের রাইট শেয়ারের জন্য আবেদনের সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১৫ জুলাই আবেদন জমা নেওয়া শুরু হবে। আর ৩ আগস্ট পর্যন্ত এই আবেদন জমা দেওয়া যাবে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, রাইট শেয়ারের জন্য যোগ্য শেয়ারহোল্ডারদের চিহ্নিত করার লক্ষ্যে ২৯ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে কেবল তারাই রাইট শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন।

গত মঙ্গলবার (২৭ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বার্জার পেইন্টসের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১,১০০ টাকা প্রিমিয়ামসহ ১১১০ টাকা দরে ২,৭২৮,১১১টি সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে ৩০২ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি, যা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তৃতীয় উৎপাদন কারখানা স্থাপন এবং রাইট অফার সম্পর্কিত ব্যয় মেটাতে ব্যবহার করা হবে।

আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড রাইট অফারটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com