1. baiozidkhan@gmail.com : admin_bizp :
চলছে বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

চলছে বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের বহুল আলোচিত নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ও চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেল কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে ফোরামের প্যানেল লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খান। এর আগে তিনি সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, সম্মিলিত পরিষদের নেতৃত্বে রয়েছেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম। তিনি আগে সংগঠনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ফোরামের মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, বিজিএমইএ দীর্ঘদিন দলীয়ভাবে পরিচালনা হয়েছে। এবার কোনো প্রভাব ছাড়া নির্বাচন হবে। ভোটাররাও আগ্রহ নিয়ে বসে আছে। জয়ের জন্য আমরা শতভাগ আশাবাদী।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে। নির্বাচনে প্রার্থীদের আচরণে আমি খুশি। সকালে কিছু বহিরাগত ভেতরে জটলা পাকিয়েছিলেন। পুলিশের সহযোগিতা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা স্বচ্ছ নির্বাচনের একটা উদাহরণ তৈরির চেষ্টা করছি। যাতে আগামীতে নির্বাচন এরকম হয়।

এই নির্বাচনে ৩৫টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছে তিনটি জোট—ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ। প্রতিদ্বন্দ্বিতা জমবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। কারণ তারা দুই কেন্দ্রেই পূর্ণ প্রার্থী দিয়েছে। ঐক্য পরিষদ মনোনয়ন দিয়েছে মাত্র ছয়টি পদে। সব মিলিয়ে এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জন।

নির্বাচনে মোট ভোটার এক হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ভোট দেবেন এক হাজার ৫৬১ জন এবং চট্টগ্রামে ৩০৩ জন। আগেরবার ভোটার ছিলেন দুই হাজার ৪৯৬ জন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com