1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রাইট শেয়ার ইস্যু করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

রাইট শেয়ার ইস্যু করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) রাইট শেয়ার ইস্যু ও স্ট্রাটেজিক ইনভেস্টরের কাছে শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এর লক্ষ্য ব্যাংকটির পরিশোধিত মূলধন বাড়ানো। ।

রোববার (০১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত ও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

সূত্র অনুসারে, ইউসিবির পরিচালনা পর্ষদ ২:১ হিসেবে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১ রাইট শেয়ার ইস্যু করা হবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই এ শেয়ার ইস্যু করা হবে।

একই বৈঠকে পর্ষদ ব্যাংকটির জন্য একটি উপযুক্ত স্ট্র্যাটেজিক ইনভেস্টর কাছে বর্তমান পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ পরিমাণ নতুন শেয়ার বিক্রি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্য প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষির মাধ্যমে ওই শেয়ারের দাম নির্ধারণ করা হবে। বিষয়গুলো চূড়ান্ত হলে তা প্রকাশ করবে ব্যাংকটি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com