1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাজেটে ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংকসহ কোম্পানিগুলোর জন্য সুখবর - Business Protidin
শিরোনাম :
৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ

বাজেটে ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংকসহ কোম্পানিগুলোর জন্য সুখবর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আগামী অর্থবছরের (২০২৫-২৬) প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত-অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান বাড়ানোসহ শেয়ারবাজারের জন্য ৩টি সুযোগ রাখা হয়েছে। যা শেয়ারবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সোমবার (০২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেখানে তিনি এসব সুবিধা প্রস্তাব উত্থাপন করেন।

বাজেটে সিকিউরিটিজ লেনদেনের ওপর অগ্রিম আয়কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ করা প্রস্তাব করা হয়েছে। আর মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট করের হার ১০ শতাংশ কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির ক্ষেত্রে আড়াই শতাংশ বাড়িয়ে করপোরেট কর সাড়ে ২৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করপোরেট করের ব্যবধান বেড়ে ৭.৫০ শতাংশ হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com