1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নগদ পরিচালনায় ফের প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল টানা ২৫ বছর ধরে বার্ষিক বাজেট ঘাটতির মুখে যুক্তরাষ্ট্র বন্ধের ঝুঁকিমুক্ত চার প্রতিষ্ঠান, সাতটিকে ঘাটতি পুরণের সুযোগ কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ছয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ব্রোকার হাউজের বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৫ লাখ টাকা ন্যাশনাল লাইফের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় একটি চক্র ৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

নগদ পরিচালনায় ফের প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় আবারও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রশাসক বসানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোতাছিম বিল্লাহকে নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার আদালতের একটি আদেশের পর অপরাহ্ণে তিনি (মোতাছিম বিল্লাহ) এবং বাংলাদেশ ব্যাংক নিযুক্ত অন্যান্য সহকারী প্রশাসকরা দায়িত্ব নিয়েছেন।

এর আগেও বাংলাদেশ ব্যাংক নিযুক্ত হয়ে নগদ পরিচালনা করেছেন তারা। গত ১২ মে পর্যন্ত তারা এ দায়িত্বে ছিলেন। তবে মে মাসের শুরুতে নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশের পর তারা বাংলাদেশ ব্যাংকে ফিরে যান।

বাংলাদেশ ব্যাংক ছাড়াও বাংলাদেশ ডাক বিভাগের প্রতিনিধিরাও নগদ পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com