1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তালিকাভুক্তির ৩ বছরের মধ্যে লোকসানে বিডি থাই ফুড - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

তালিকাভুক্তির ৩ বছরের মধ্যে লোকসানে বিডি থাই ফুড

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বর্তমানে ২২ কোটি ১৬ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসার মাত্র ৩ বছরের মধ্যে লোকসানে নেমেছে।

রোববার (২২ জুন) ঢাকা স্টক একচ্ঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডি থাই ফুড ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আর ওই বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়াহোল্ডারদের নামমাত্র ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ০.০২ পয়সা।

কোম্পানিটির ২০২৪ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায় ধারাবাহিকভাবে কমেছে শেয়ার প্রতি আয় বা ইপিএস। আলোচ্য বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০৩ পয়সা। যা ২০২৩ সালে কোম্পানিটি ১৫ পয়সা আয় করেছিল। বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ০.০৪ পয়সা। যা ২০২৩ সালে কোম্পানিটি আয় করেছিল ১৬ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ০.০৮ পয়সা। যা ২০২৩ সালে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪৮ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৩০ জুন,২০২৪ সমাপ্ত সময়ে কোম্পানিটির ৮১ কোটি ২২ লাখ টাকা স্বল্প মেয়াদী ঋণ রয়েছে। আর ৪০ কোটি ৮৫ লাখ টাকা দীর্ঘমেয়াদী ঋণ রয়েছে। বিডি থাই ফুডের শেয়ার ডিএসইতে আজ ২২ জুন ১২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ১ বছরে কোম্পানিটির সর্বোচ্চ শেয়ার দর ছিল ৩০ টাকা ৬০ পয়সা। আর সর্বনিম্ন দর ছিল ১১ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন রয়েছে ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ১৫ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৫.৬১ শতাংশ,প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২.৮১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১.৫৮ শতাংশ শেয়ার আছে।

উল্লেখ্য, বিডি থাই ফুড ২০২১ সালের ডিসেম্বরে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করে পুঁজিবাজার থেকে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com