1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নতুন ঋণ সুবিধার অনুমোদন দিলো বাংলাদেশ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নতুন ঋণ সুবিধার অনুমোদন দিলো বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক দেশীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ঋণ সুবিধার অনুমোদন দিয়েছে। এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) রাখা বৈদেশিক মুদ্রা তহবিল জামানত হিসেবে ব্যবহার করে টাকায় ঋণ নেওয়া যাবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, অনিবাসী হিসাবধারীদের ওবিইউতে গচ্ছিত বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে ব্যবহার করে দেশে ব্যাংকের ডমেস্টিক ইউনিট থেকে ঋণ নেওয়ার সুযোগ থাকবে। একইভাবে প্রবাসী বাংলাদেশিরাও ওবিইউতে তাদের রাখা বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে রেখে দেশে টাকায় ঋণ নিতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক থাকতে হবে। যেমন প্রবাসী বাংলাদেশি ও তাদের স্থানীয় সুবিধাভোগী, বিদেশি শেয়ারহোল্ডার, বিদেশি বিনিয়োগকারী বা বিদেশি মালিকানাধীন কোম্পানি- এ ধরনের সম্পর্ককে বৈধ হিসেবে বিবেচনা করা হবে।

তবে এই জামানতের বিপরীতে কেবল স্বল্পমেয়াদী চলতি মূলধন ঋণ দেওয়া যাবে এবং জামানতের জন্য কোনো চার্জ বা ফি নেওয়া হবে না। প্রয়োজনে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঝুঁকি সামাল দিতে ব্যাংক জামানতের কিছু অংশ মার্জিন হিসেবে রাখতে পারবে। ঋণ পরিশোধে ব্যর্থ হলে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে জামানত নগদায়ন করে ঋণ সমন্বয়ের সুযোগ থাকবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

এছাড়া প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টের ব্যালেন্সও একইভাবে জামানত হিসেবে ব্যবহারের সুযোগ থাকবে। তবে ওবিইউতে পরিচালিত আন্তর্জাতিক ব্যাংকিং হিসাবের অর্থ জামানত হিসেবে ব্যবহার করা যাবে না।

বিদেশি মালিকানাধীন কোম্পানি ও বিনিয়োগকারীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দেশে স্থানীয়ভাবে জামানত প্রদানের প্রক্রিয়া জটিল হওয়ায় নতুন এই নিয়মের ফলে বৈদেশিক মুদ্রা জমা রেখে সহজেই টাকায় ঋণ নেওয়া যাবে। এতে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com