1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রাইম ফাইন্যান্সের ৩ কোম্পানির পরিচালকদের বিরুদ্ধে দুদকে চিঠি - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

প্রাইম ফাইন্যান্সের ৩ কোম্পানির পরিচালকদের বিরুদ্ধে দুদকে চিঠি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিদর্শন প্রতিবেদনে কোম্পানিটিসহ পিএফআই সিকিউরিটিজ ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের মানি লন্ডারিং ঘটনায় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৪ জুলাই) বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিদর্শন প্রতিবেদনে কোম্পানিটিসহ পিএফআই সিকিউরিটিজ ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের মার্জিন ঋণের মাধ্যমে সংঘটিত ২৯৬ কোটি টাকার মানি লন্ডারিং হয়েছে।

এজন্য কোম্পানিগুলোর তৎকালীন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা গ্রহণের জন্য পরিদর্শন প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com