1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আরও ৩ পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব লিড সনদ - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

আরও ৩ পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব লিড সনদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশের আরও তিনটি পোশাক কারখানা আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে।

পরিবেশবান্ধব উৎপাদন ও যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) নির্দেশনা অনুযায়ী ভবন নির্মাণের মাধ্যমে তাদের কাছ থেকে এই পরিবেশবান্ধব কারখানার সনদ অর্জন করেছে কারখানা তিনটি।

সনদ পাওয়ার সাতটি শর্ত পরিপালনে মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে নতুনভাবে সনদপ্রাপ্ত এ কারখানাগুলোর সংযোজনের ফলে এখন পর্যন্ত দেশের মোট লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানার সংখ্যা দাঁড়ালো ২৫৩টিতে। এর মধ্যে ১০৫টি প্ল্যাটিনাম, ১৩২টি গোল্ড, ১২টি সিলভার ও চারটি লিড সার্টিফায়েড সনদ পেয়েছে।

নতুনভাবে যুক্ত হওয়া তিনটি কারখানার মধ্যে কমফিট রেইনবো ডাইং অ্যান্ড ফিনিশিং লিড গোল্ড সার্টিফিকেশন পেয়েছে, যেখানে তারা অর্জন করেছে ৭৫ পয়েন্ট।

সাইহাম কটন মিলস লিমিটেডের ইউনিট ১ ও ইউনিট ২ দুই ইউনিটই লিড সিলভার সার্টিফিকেশন অর্জন করেছে। প্রত্যেকটি ইউনিট ৫৮ পয়েন্ট করে পেয়েছে।

এখন বিশ্বব্যাপী সর্বোচ্চ রেটপ্রাপ্ত ১০টি লিড কারখানার মধ্যে ৯টি এবং ১০০টির মধ্যে ৬৮টিই বাংলাদেশে অবস্থিত। যা দেশের সবুজ কারখানার অগ্রযাত্রাকে আরও শক্ত ভিত্তি দেয়।

একটি ‘গ্রিন ফ্যাক্টরি’ বা পরিবেশবান্ধব কারখানা হলো এমন একটি স্থাপনা যা নির্মাণ, কার্যক্রম এবং রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব হ্রাস করে এবং প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করে। এ ধরনের কারখানা নির্মাণে শক্তি ও পানি সাশ্রয়, বায়ুদূষণ কমানো, টেকসই উপকরণ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং কর্মীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই ধরনের পরিবেশবান্ধব নীতিমালা ও মানদণ্ড পূরণ করলেই কোনো কারখানাকে পরিবেশবান্ধব সনদ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com