1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিএসই'র সূচকে বড় উত্থান, বেড়েছে লেনদেন - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

ডিএসই’র সূচকে বড় উত্থান, বেড়েছে লেনদেন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬৪ পয়েন্টে।

জানা যায়, শেয়ারবাজার কিছুদিন যাবত ইতিবাচক ধারায় রয়েছে। এরমধ্যে শেষ ৭ কার্যদিবসের টানা উত্থানের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩০৩ পয়েন্ট।

বুধবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর সূচক ৯৩ পয়েন্ট বেড়েছে যা মঙ্গলবার ৫১ পয়েন্ট, সোমবার ২৬ পয়েন্ট, রবিবার ৬২ পয়েন্ট, এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল। এই ৭ কার্যদিবসে মোট ডিএসইএক্স বেড়েছে ৩০৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৯৮৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭২২ কোটি ৩০ লাখ টাকা। এ হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৬৪ কোটি ২৪ লাখ টাকার বা ৩৭ শতাংশ।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৭ টি বা ৫৫.০৮ শতাংশের। আর দর কমেছে ৯৯ টি বা ২৫.১৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৮ টি বা ১৯.৮০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৬ টির, কমেছে ৭৮ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৯০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়েছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com