1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পোশাক নিয়ে নির্দেশনাটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

পোশাক নিয়ে নির্দেশনাটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোশাক সংক্রান্ত নির্দেশনা নিয়ে আলোচনা-সমালোচনার মুখে গভর্নরের নির্দেশে তা প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বিভিন্ন বিভাগীয় সভায় কর্মীদের পোশাক নিয়ে একটি পরামর্শমূলক আলোচনা হয়। সেখানে নারী কর্মীদের জন্য শালীন পোশাক, যেমন সালোয়ার-কামিজ বা শাড়ির সঙ্গে স্কার্ফ এবং পুরুষদের জন্য ফর্মাল পোশাক পরার সুপারিশ করা হয়। এছাড়া অতিরিক্ত কারুকার্যপূর্ণ, আঁটসাঁট বা অফিসের পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করার কথা বলা হয়।

বিষয়টি নিয়ে গতকাল সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মন্তব্য করেন, এমন নির্দেশনা ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।

এদিকে, গতকাল যে সার্কুলারটি জারি করা হয়েছিল, সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর আজ সকালে একটি বিবৃতি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্রের দপ্তর থেকে জানানো হয়, এটি পরামর্শমূলক সার্কুলার ছিল। নারী সহকর্মীদের বোরকা ও হিজাব পরিধানের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা বা নির্দেশনা আরোপ করা হয়নি।

এই পরিস্থিতিতে বিষয়টি বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টিগোচর হলে তিনি এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার সরাসরি নির্দেশে তাৎক্ষণিকভাবে এই সার্কুলার প্রত্যাহার করে নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিসের অভ্যন্তরীণ পরিবেশে সৌহার্দ্য ও পেশাদারিত্ব বজায় রাখতে ভবিষ্যতে আরও পরিমিত ও সংবেদনশীলভাবে যেকোনো উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে যে, এই ধরনের আলোচনার ফলে কর্মীদের পোশাক পরিধানের স্বাধীনতা খর্ব করা হবে না।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com