1. baiozidkhan@gmail.com : admin_bizp :
গভর্নরের বাধ্যতামূলক ছুটির নির্দেশ অমান্য করে অফিসে বিএফআইইউ প্রধান - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

গভর্নরের বাধ্যতামূলক ছুটির নির্দেশ অমান্য করে অফিসে বিএফআইইউ প্রধান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (২০ আগস্ট) দুপুরে দেখা গেছে, গভর্নরের নির্দেশ অমান্য করে শাহীনুল নিয়মিত অফিসে উপস্থিত হয়ে কাজ করছেন। এতে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে উত্তেজনা তৈরি হয়েছে।

গভর্নর বলেছিলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহীনুল ইসলাম ছুটিতে থাকবেন এবং প্রতিবেদন হাতে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের একদল কর্মকর্তা গভর্নরের কাছে স্মারকলিপি দিয়ে শাহীনুলকে অবিলম্বে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর দাবি জানান।

এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। তিনি ভিডিওগুলোকে ভুয়া বলে দাবি করলেও, প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক সেগুলো সত্য বলে নিশ্চিত হয়।

এছাড়া বিতর্কিত পরিবহন ব্যবসায়ী এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ব্যাংক হিসাব ফ্রিজ করার পরও সেই অ্যাকাউন্ট থেকে প্রায় ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেন শাহীনুল ইসলাম। এ ঘটনায় অনৈতিক কিছু হয়েছে কিনা, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com