1. baiozidkhan@gmail.com : admin_bizp :
একীভূতকরণে সমর্থন জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

একীভূতকরণে সমর্থন জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আলোচিত দুর্বল পাঁচ ব্যাংক একীভূতকরণের পক্ষে নিজেদের সমর্থন জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সঙ্গে বৈঠক এ তথ্য জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।

বৈঠকে ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধারাবাহিকভাবে পাঁচটি ব্যাংকের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের আজ ছিল তৃতীয় দিন।

এর আগে রোববার এক্সিম ও সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও গভর্নরের অসুস্থতার কারণে তা হয়নি। আগামীকাল বুধবার ইউনিয়ন এবং বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। নতুন করে এক্সিম ও সোশ্যাল ইসলামীর সঙ্গে বৈঠকের বিষয়ে পরে জানাবে কেন্দ্রীয় ব্যাংক।

বৈঠক শেষে আবদুল মান্নান বলেন, বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছি তার সঙ্গে আমাদের দ্বিমত নেই। আমানতকারীদের সুরক্ষার বিষয়টি বাংলাদেশ ব্যাংক দেখবে।

তিনি জানান, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে এস আলম বেনামে ৩৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে। ব্যাংক থেকে নিজের নামে অর্থ নেওয়ার সুযোগ না থাকায় বেনামি ঋণ নেওয়া হয়েছে। বেনামি ঋণের টাকা আদায় না হওয়ায় ব্যাংক এতো বিপর্যয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com