1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমালো বিএসইসি - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমালো বিএসইসি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও অ্যাকাউন্ট) রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জনমত এবং সশ্লিষ্টদের মতামত ও পরামর্শের আলোকে এই প্রস্তাব মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশনের ৯৭১তম সভায় অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও অ্যাকাউন্ট) রক্ষণাবেক্ষণ ফি হবে ১৫০ টাকা। এটি সমান ৩ ভাবে ভাগ হবে, যা ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস (ডিপি) এবং বিএসইসির মধ্যে ৫০ টাকা হারে বণ্টন হবে।

এই প্রস্তাব শিগগিরই সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে। গেজেট প্রকাশের পর এটি ২০২৫-২৬ অর্থবছরের জন্য কার্যকর হবে। তবে পূর্ববর্তী বছরগুলোর ক্ষেত্রে আগের বিধান অনুযায়ী ৪৫০ টাকা হারেই বিও রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে।

এদিকে বিও হিসাব রক্ষণাবেক্ষণের ফি হিসাবের সময়সীমা আরও একবার বাড়িয়ে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এর আগে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) আবেদনের প্রেক্ষিতে এই সময় ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছিল বিএসইসি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com