1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যবসাবান্ধব আইনি ব্যবস্থা চালুর উদ্যোগ সরকারের - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

ব্যবসাবান্ধব আইনি ব্যবস্থা চালুর উদ্যোগ সরকারের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের আইনগত নানান সমস্যা নিরসনে ব্যবসাবান্ধব আইনি ব্যবস্থা (লিগ্যাল সিস্টেম) চালুর উদ্যোগ নিচ্ছে সরকার।

এর আওতায় আগামী সপ্তাহ থেকে প্রধান বিচারপতি এবং তাদের একটি টিমের সঙ্গে একসঙ্গে কাজ শুরুর পরিকল্পনা চলছে। যেখানে আরবিট্রেশন বা অন্য কোনো উপায়ে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সরকারের এ উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে জুডিশিয়াল দিক নিয়ে জোরেশোরে কাজ শুরু হবে। ব্যবসা বা ব্যবসায়ীরা যখনই কোনো আইনগত সমস্যার মধ্যে পড়েন- সেটা কোর্টের সিস্টেমে পড়ে গেলে ইটস বিকাম এ মিনি ডিজাস্টার।

চলতি বছরে প্রথমবার ১৩০০ কোটি টাকার লেনদেন
আশিক চৌধুরী বলেন, বাংলাদেশে আগে ‘ইজ অব ডুইং বিজনেস ইনডেক্স’ ছিল, এখন নতুন ‘বি রেডি ইনডেক্স’ হয়েছে। সেখানেও দেখা গেছে বাংলাদেশ সবচেয়ে লো স্কোর করেছে। এর মধ্যে একটা হচ্ছে রুল অব ল এবং জুডিশিয়াল সিস্টেম। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যেতে গেলে আমরা নানান সমস্যার সম্মুখীন হই।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের অধিকার নিয়ে আমাদের নানান চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বিদেশি বিনিয়োগকারীরা অনেক সময় এসেই শ্রমিকদের কী ধরনের অধিকার দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন রাখেন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) কনভেনশনে আমাদের অবস্থান ফিরে পেতে এখন আমরা চেষ্টা করছি। শ্রমিক , মালিক ও সরকারের মধ্যে সম্পর্কের উন্নয়নে আরও কাজ করার সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com