1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ফের শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল স্যালভো কেমিক্যালের - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

ফের শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল স্যালভো কেমিক্যালের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের শর্ত পূরণের লক্ষ্যে নতুন শেয়ার ইস্যুর প্রস্তাব দুই দফায় বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকরা নতুন শেয়ার ইস্যু করে প্রথমে ৬ কোটি ৪০ লাখ টাকা এবং দ্বিতীয় দফায় ১০ কোটি ২৪ লাখ টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব দিলে দুই দফায়ই তা বাতিল করে দেয়া হয়েছে। কোম্পানিটির নিরীক্ষক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিএসইসির ২০২৪ সালের ৭ মার্চ ইস্যু করা আদেশ অনুযায়ী, তালিকাভুক্ত প্রত্যেক কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ওই কোম্পানির ন্যূনতম ৩০ শতাংশ শেয়ারের মালিকানা থাকতে হবে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছ থেকে সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে শেয়ার ক্রয় করে অথবা নতুন শেয়ার ইস্যু করে এই শর্ত পরিপালন করা যাবে।

আদেশে কমিশন জানায়, এক বছরের মধ্যে একটি কৌশলগত পরিকল্পনা জমা দিয়ে এবং সিকিউরিটিজ আইন ও কোম্পানি আইন, ১৯৯৪ এর প্রাসঙ্গিক বিধানগুলি মেনে ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণ করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com