1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে: এনবিআর - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে: এনবিআর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দুর্গাপূজার সরকারি ছুটিতেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে কাস্টম হাউস ও স্টেশনগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু থাকবে। এর মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখা হবে।

আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে ঈদের ছুটিতেও সীমিত পরিসরে কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন চালু ছিল।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি। পরের দু’দিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com